ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেলকুচিতে বাসচাপায় একই পরিবারের ২ জনসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১১:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / 10

বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

সিরাজগঞ্জের বেলকুচিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস মেঘুল্লা এলাকায় পৌঁছালে ওই অটোভ্যানটিকে সরাসরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী এবং ভ্যানের চালকসহ মোট তিনজনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই দম্পতির কন্যাসন্তান মারাত্মকভাবে আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেলকুচিতে বাসচাপায় একই পরিবারের ২ জনসহ নিহত ৩

সর্বশেষ আপডেট ১১:৩২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬