ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণসহ শিক্ষকদের ১৩ দফা দাবি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 550

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি, পৃথক বেতনস্কেল চালু এবং চাকরি জাতীয়করণসহ ১৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষক–কর্মচারী ঐক্যজোট। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এ দাবি তুলে ধরেন।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। স্মারকলিপিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে বর্তমান বেতন কাঠামো শিক্ষকদের জন্য সম্মানজনক জীবনযাপনে বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে প্রারম্ভিক বেতন ১২ হাজার ৫০০ টাকা, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করা হয়।

সংগঠনটি সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ও বিনোদন ভাতা প্রদানের পাশাপাশি শিক্ষকদের জন্য আলাদা বেতনস্কেল চালুর দাবি জানায়। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে আর্থিক সুবিধা বৃদ্ধি ও কাঠামোগত সংস্কার জরুরি বলেও স্মারকে উল্লেখ করা হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পরিস্থিতিও তুলে ধরা হয় স্মারকলিপিতে। তহবিল সংকটে প্রায় ৮০ থেকে ৯০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত বলে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির তদন্ত, দ্রুত তহবিল বরাদ্দ এবং পাওনা পরিশোধের দাবি জানানো হয়। একই সঙ্গে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

বেসরকারি শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়া সংস্কার এবং যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া অতীতে বিভিন্ন কারণে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের দাবিও ১৩ দফার অন্তর্ভুক্ত।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা, কারিগরি শিক্ষার উন্নয়নে এইচএসসি (বিএম) ও বেসরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, নিয়মিত শিক্ষক প্রশিক্ষণ জোরদার এবং দেশব্যাপী কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার আওতায় নিবন্ধন।

শিক্ষক–কর্মচারী ঐক্যজোট আশা প্রকাশ করেছে, শিক্ষা খাতের এসব দাবি বাস্তবায়নে মন্ত্রণালয় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণসহ শিক্ষকদের ১৩ দফা দাবি

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬