ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবি ‘বাপের দোয়া বোর্ডে’ পরিণত— সংসদে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / 229

জাতীয় সংসদে তীব্র ভাষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তার মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় ক্রিকেট প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগের মতো নেই; এখন এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” রূপ নিয়েছে। তার এই বক্তব্যে বোর্ড পরিচালনায় পক্ষপাতিত্বের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের অনুমতি চাইলে তার বিরোধিতা করেন তিনি। বিলটির প্রেক্ষাপট টেনে এনে হাসনাত প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্নও তুলেন।

সংসদে দেওয়া বক্তব্যে সরাসরি না বললেও, ক্রিকেট বোর্ডের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কতটা নিরপেক্ষ— সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।

দীর্ঘদিন ধরেই বিসিবি বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া ও দল ব্যবস্থাপনা নিয়ে সমালোচিত। তবে সংসদের ভেতর এমন সরাসরি মন্তব্য বিষয়টিকে আবারও সামনে নিয়ে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিসিবি ‘বাপের দোয়া বোর্ডে’ পরিণত— সংসদে হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ আপডেট ০৮:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬