ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 12

দীর্ঘ প্রতীক্ষার পর পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে, যেখানে তার শৈশব থেকে বৈশ্বিক খ্যাতি পর্যন্ত যাত্রা তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। এর আগে জার্মানির বার্লিনে এক বর্ণিল ও জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে ছবিটির প্রথম প্রদর্শন হয়।

লায়ন্সগেট প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, আর চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান।

মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন। তার বডি ল্যাঙ্গুয়েজ ও নৃত্যভঙ্গি অনেক দর্শকের কাছে মূল মাইকেলের স্মৃতি ফিরিয়ে এনেছে বলে মনে হয়েছে।

এতে আরও অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার ও কোলম্যান ডোমিঙ্গো। সিনেমায় মাইকেলের ছোটবেলা, সংগীতে প্রবেশ, পারিবারিক জীবন এবং বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠার মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৮ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্ম নেওয়া মাইকেল মাত্র পাঁচ বছর বয়সে জ্যাকসন ফাইভের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন। আশির দশকে ‘থ্রিলার’ অ্যালবাম তাকে বিশ্বখ্যাত করে তোলে। ২০০৯ সালের ২৫ জুন তিনি মৃত্যুবরণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’

সর্বশেষ আপডেট ০৫:০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬