ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী

সংসদের বাইরে বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে পার্লামেন্টারি আচরণের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, বিরোধী দল দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন না করে ভিন্ন পন্থা বেছে নিচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সংসদের বাইরে গেলেই বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে পার্লামেন্টারি আচরণের প্রতিফলন থাকে না। তারা দায়িত্বশীল বিরোধী দলের মতো আচরণ করছে না।

তিনি আরও বলেন, সরকারের ভুল-ত্রুটি তুলে ধরে জনগণের পক্ষে কথা বলার পরিবর্তে বিরোধী দল ভিন্ন পন্থা বেছে নিচ্ছে। গণবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে, যা জনগণ ভালোভাবে গ্রহণ করছে না।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের এমন কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিরোধী দল ভিন্ন পন্থা বেছে নিচ্ছে: রিজভী

সর্বশেষ আপডেট ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬