ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার তালিকায় যাঁদের নাম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নিয়োগ দেওয়া হবে। সংগৃহীত ছবি

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের পর দেশের শাসনব্যবস্থায় বড় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হওয়ায় নতুন সংসদ কাঠামোর গুরুত্বপূর্ণ পদগুলো ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ গঠনের অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়টি এখন কেন্দ্রীয় আলোচনায় উঠে এসেছে।

নতুন ব্যবস্থায় দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির পদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর সাবেক আমির মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম রাজনৈতিক মহলে বেশি আলোচিত হচ্ছে।

একই পদে মীর কাসেম আলির ছেলে ব্যারিস্টার আহমদ বিনকাসেম আরমানও আলোচনায় রয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমান রাজনৈতিক সমীকরণে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সম্ভাবনা তুলনামূলক বেশি।

এদিকে ১১ দলীয় জোটের শরিকদের মধ্য থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিরোধীদলের হুইপ হতে পারেন বলে আলোচনা রয়েছে। যদিও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মাসুম জানিয়েছেন, সংসদের এসব পদ নিয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জোটের ভারসাম্য রক্ষায় শরিকদের জন্য সমঝোতার প্রয়োজন হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

নির্বাচিত সংসদের দায়িত্বও এবার ভিন্নধর্মী হতে যাচ্ছে। শপথ গ্রহণের পর প্রথম ১৮০ দিন সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুলাই সনদের আলোকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনসহ একাধিক সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন বা নতুনভাবে গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ নেওয়া হবে, যাতে অর্থবিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ছাড়া অন্যান্য বিলে সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার তালিকায় যাঁদের নাম

সর্বশেষ আপডেট ০৩:৩৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬