ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
  • সর্বশেষ আপডেট ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 74

বিজিবি-বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশের সময় তাকে আটক করা হয়।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, বিছানাকান্দি সীমান্তের ১২৬৩ নম্বর প্রধান পিলারের ৫-এস সাব-পিলারের কাছ দিয়ে ওই বিএসএফ জওয়ান আন্তর্জাতিক সীমানা অতিক্রম করেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ ভেতরে চলে এলে টহলরত বিজিবি সদস্যরা তাকে অস্ত্রসহ আটক করেন। পরে তাকে বিছানাকান্দি বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে চলে আসায় ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ওই বিএসএফ সদস্যের নাম, পদবি কিংবা কী কারণে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিছানাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সর্বশেষ আপডেট ০২:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬