শিরোনাম
বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে তারেক রহমান
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ০১:৪৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 83
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনের ফলাফল ও সার্বিক পরিস্থিতি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা ও দিকনির্দেশনা আসতে পারে তার বক্তব্যে।






























