ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু’: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 31

প্রাক-বাজেট আলোচনায় সাংবাদিকদের দলীয় পরিচয়ের বাইরে গিয়ে পেশাগত অবস্থানে ফেরার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ইআরএফের সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেন, “বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু।”

তিনি বলেন, সংবাদকর্মীদের কাজ হওয়া উচিত তথ্যভিত্তিক ও ভারসাম্যপূর্ণ রিপোর্টিং, কোনো রাজনৈতিক পরিচয়ের ছায়ায় নয়। তার মতে, এমন অবস্থান ধরে রাখলে সাংবাদিকতা আরও বিশ্বাসযোগ্য হয়।

অর্থমন্ত্রী আরও মন্তব্য করেন, সরকারের পক্ষ হয়ে রিপোর্ট করার বাধ্যবাধকতা নেই এবং এ ধরনের প্রবণতা তিনি সমর্থন করেন না। তার ভাষায়, পেশাগত স্বাধীনতা বজায় রাখা সাংবাদিকতার মৌলিক শর্ত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘বিএনপি না হয়ে সাংবাদিক হোন একটু’: অর্থমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬