বিএনপির ২,২৭৬ নেতাকর্মী গুম-খুনের তদন্ত দাবি ট্রাইব্যুনালে

- সর্বশেষ আপডেট ০৬:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / 118
সরকারদলীয় রাজনৈতিক সংগঠন -বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ট্রাইব্যুনালে নিজেদের দলের ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে গুম ও হত্যার অভিযোগের তদন্ত চেয়ে আবেদন জানিয়েছে।
সোমবার দলটির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এ অভিযোগ দাখিল করা হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম-খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান এ আবেদন জমা দেন।
অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ করে গুম এবং ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। এই তালিকায় বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে চলতি বছরের ৯ জানুয়ারিতেও একই অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল। তবে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় বিষয়টি আবারও সামনে আনা হয়েছে বলে দলটির দাবি।
অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সময়ের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কথাও উল্লেখ করা হয়েছে।
































