ঢাকা ০২:৪১ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বায়ু দূষণে আজ ঢাকার অবস্থান পঞ্চম

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 1

ঢাকার রাস্তায় এভাবেই প্রতিনিয়ত বায়ু দূষণের ঘটনা বেড়ে চলেছে। ছবি: সংগৃহীত

ঢাকার বায়ুর মানে কোনো উন্নতির লক্ষণ নেই। সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিপাত সত্ত্বেও রাজধানীর বায়ুদূষণ পরিস্থিতি স্বস্তিদায়ক হয়নি। বরং সোমবার (৪ মে) সকালে শহরটি বিশ্বের দূষিত নগরগুলোর তালিকায় আবারও শীর্ষ পাঁচে অবস্থান করেছে।

আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী,  এদিন ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ১২৩, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে তালিকার শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার একিউআই স্কোর ২৫৩ ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৫৬, তৃতীয় স্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই শহরের স্কোর ১৪৩ এবং চতুর্থ স্থানে থাকা বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৩২।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিচ্ছেন। অন্যদেরও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের জন্য এটি অত্যাবশ্যক।

এছাড়া, খোলা জায়গায় ব্যায়াম বা শারীরিক কার্যক্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ঘরের ভেতরে দূষণ প্রবেশ কমাতে জানালা-দরজা যতটা সম্ভব বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছে আইকিউএয়ার।

বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত সাময়িকভাবে বায়ুদূষণ কমাতে সাহায্য করলেও ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও যানবাহননির্ভর শহরে দূষণের মূল উৎসগুলো নিয়ন্ত্রণে না আনলে স্থায়ী উন্নতি সম্ভব নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বায়ু দূষণে আজ ঢাকার অবস্থান পঞ্চম

সর্বশেষ আপডেট ১২:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬