ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন

বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাজ্যের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 146

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছেন।

অভিনন্দন বার্তায় স্যার কিয়ার স্টারমার উল্লেখ করেন, যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ। দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন তিনি। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগ সুযোগ সৃষ্টি এবং ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

চিঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিবাসন ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ও গুরুত্ব পায়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিক ভূমিকা রাখায় বাংলাদেশের প্রশংসা করে যুক্তরাজ্য তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পৃথক বার্তায় অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি কামনা করেন।

চিঠির শেষাংশে ব্রিটিশ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্কের আগামী অধ্যায় হবে আরও গতিশীল ও সমৃদ্ধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

তারেক রহমানকে স্টারমারের অভিনন্দন

বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে যুক্তরাজ্যের অঙ্গীকার

সর্বশেষ আপডেট ১১:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬