ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হরমুজ প্রণালিতে আটকা

বাংলাদেশি ৬ জাহাজকে অনুমতি দিল ইরান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 222

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে। এ বিষয়ে ইতোমধ্যে অনুমতি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজগুলো নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।

রাষ্ট্রদূত জাহানাবাদী বলেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তা করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতি প্রসঙ্গে কিছুটা অসন্তোষও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট নিন্দা জানানোও প্রত্যাশিত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হরমুজ প্রণালিতে আটকা

বাংলাদেশি ৬ জাহাজকে অনুমতি দিল ইরান

সর্বশেষ আপডেট ১২:৩৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬