ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বসতভিটা রক্ষায় চরফ্যাশনে ভূমিহীনদের মানববন্ধন

শিপুফরাজী, চরফ্যাশন
  • সর্বশেষ আপডেট ০৪:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 185

ভূমিহীনদের মানববন্ধন

চরফ্যাশন উপজেলার চরকলমী ইউনিযনের আদর্শ গ্রামের ভূমিহীনদের বসতভিটা ও জমি দখল এবং উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আজ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

চরকলমী ইউনিয়নে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা,ভূমিহীন পরিবারগুলোর প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ অভিযোগ করেন, ২০০১ সালে সরকারি আবাসন প্রকল্পের আওতায় উত্তর চরমঙ্গর আবাসন প্রকল্পে ২০টি পরিবার ওই এলাকায় বসবাস শুরু করে। পরবর্তীতে ২০০৩ সালে সরকার তাদের প্রত্যেককে ৮ শতাংশ করে মোট ১৬০ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়। তবে নামজারি সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে।

এই অবস্তায় ভুমিহীনেরা এলাকারএই ভুমিদস্যুর আব্দুস শহীদ দালাল জমির নামজারি সম্পন্ন বিষয়টি নিষ্পত্তির জন্য সহযোগিতার আশ্বাস দিয়ে বিভিন্ন সময় তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন।

সম্প্রতি ভূমিহীন পরিবার গুলি জানতে পারে ভুমিদস্যুর আব্দুস শহীদ দালাল প্রচার করছেন যে ভূমিহীন পরিবারগুলো ওই জমির প্রকৃত মালিক নয় এবং তিনি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরও ৪০-৪৫টি পরিবারের দীর্ঘদিনের দখলীয় জমি দখলের চেষ্টার চলাছে।এমনকি এই আদর্শ গ্রামে কোনো পরিবারে মৃত্যু হলে আদর্শ গ্রামের কবরস্থ করার ক্ষেত্রেও তার অনুসারীরা বাধা সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।তারা আজ আবাসনের সামনের রাস্তায় এই ভুমিদস্যুর বিরুদ্ধে (আব্দুস শহীদ দালাল)মানববন্ধন করেন ।

এই সময় আবাসনের বাসিন্দা ইয়ানুর বেগম বলেন,“আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। শহীদ দালালের বিভিন্ন চক্রান্ত ও হয়রানির কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। এ অবস্থা ভূমিদস্যুদের হাত থেকে নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে আদর্শ গ্রামের পরিবারগুলো একজোট হয়ে মানববন্ধন করেছেন এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

এদিকে চরকলমী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজ দালাল অভিযোগ করেন, আব্দুস শহীদ দালাল দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মামলা-মোকদ্দমা ও নানা ধরনের হয়রানি চালিয়ে আসছেন। এতে একপর্যায়ে তাকে এলাকা ছাড়তে হয়েছে। তিনি আরও দাবি করেন, পারিবারিক সম্পর্ক থাকা সত্তে¦ও শহীদ দালাল তার সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন এবং তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন।

অভিযোগের বিষয়ে আব্দুস শহীদ দালাল বলেন, আমার বিরুদ্ধে ভূমিহীন পরিবারগুলোর জমি দখল বা উচ্ছেদের অভিযোগ সঠিক নয়। জমি সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।”অন্যদিকে, মফিজ দালালের অভিযোগের জবাবে তিনি বলেন,“মফিজ দালাল তার স্ত্রীকে তালাক দেওয়ার পর আমি তাকে বিয়ে করেছি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বসতভিটা রক্ষায় চরফ্যাশনে ভূমিহীনদের মানববন্ধন

সর্বশেষ আপডেট ০৪:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬