ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্জ্য জমে থাকলে হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / 48

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বর্জ্য সরিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। কোথাও বর্জ্য জমে থাকলে হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসি জানিয়েছে, ঈদের দিন থেকে গত তিন দিনে মাতুয়াইল ল্যান্ডফিলে মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য ডাম্পিং করা হয়েছে, যেখানে প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে ১৪ হাজার ৮১৪ টন, দ্বিতীয় দিনে ৮ হাজার ৯৭৭ টন এবং তৃতীয় দিনে ১২ হাজার ২৯৫ টন বর্জ্য অপসারণ করা হয়।

সংস্থাটি বলেছে, কোথাও বর্জ্য জমে থাকতে দেখা গেলে ০১৭০৯৯০০৮৮৮ অথবা ০২২২৩৩৮৬০১৪ নম্বরে যোগাযোগ করা যাবে। অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হবে।

বর্জ্য অপসারণ কার্যক্রমে ডিএসসিসি ও পিসিএসপির মোট ১৩ হাজার ৪৫৩ জন কর্মী কাজ করেছেন। এ কাজে ৩৮২টি বিশেষ যান-যন্ত্রপাতিসহ মোট ২ হাজার ১১৭টি ছোট-বড় যানবাহন ব্যবহার করা হয়েছে।

এদিকে, ডিএসসিসি নির্ধারিত ৩৫৭টি স্থানে গত তিন দিনে মোট ১৭ হাজার ৩১৫টি পশু কোরবানি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বর্জ্য জমে থাকলে হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান

সর্বশেষ আপডেট ০৫:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬