ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বজ্রপাতে ২ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী অসুস্থ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সর্বশেষ আপডেট ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 12

বজ্রপাতে আলোর ঝলকানি ও শব্দে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কিছু শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনার পর ৮ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার পাতাবুনিয়া ও দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে দুই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানিয়েছেন।

দাদপুর তেমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, দুপুর আড়াইটার দিকে বৃষ্টির সময় বজ্রপাতের আলোর ঝলকানি ও শব্দে শ্রেণি কক্ষে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছিলো। দ্রুত তাদের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামুল হক বলেন, একই সময়ে বজ্রপাতের শব্দ ও আলোর ঝলকানিতে বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। কিছুসময় পর তাদের জ্ঞান ফিরে আসে। তখন পরিবারকে খবর দিয়ে তাদের দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বরিশালে বজ্রপাতে ২ শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী অসুস্থ

সর্বশেষ আপডেট ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬