ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ববিতে র‍্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ আপডেট ০১:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 121

ববিতে র‍্যাগিংয়ের অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ সময় র‍্যাগিংয়ের শিকার হয়ে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিক্ষার্থী মো. শরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিভাগের ১৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী নবীনদের কীর্তনখোলা নদীর পাড়ে নিয়ে র‍্যাগিং করেন। সেখানে তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও দুর্ব্যবহার করা হয়। নির্ধারিত সময়ে সেখানে উপস্থিত হতে না পারা কয়েকজন নবীনকে ভয় দেখিয়ে রাত ৯টায় আবার ডেকে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাগিং চলতে থাকে বলে অভিযোগ তাদের।

র‍্যাগিংয়ের একপর্যায়ে শরিফুল অসুস্থ হয়ে পড়েন। তার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ওঠে বলে সহপাঠীরা জানান। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ওই সময় অন্তত ১০ জন সিনিয়র শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন নূর মোহাম্মদ পরশ (সিআর), অনিক, নাজ, শ্রাবণ, অনুপম, লিমন, জয়, রিয়াদ, প্রীতম ও রাফি।

১৫তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমরা পরিবার ও প্রিয়জনদের ছেড়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে। কিন্তু র‍্যাগিংয়ের নামে আমাদের এক বন্ধুকে এমনভাবে হয়রানি করা হয়েছে যে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়।’

তারা আরও বলেন, ‘আমরা পড়াশোনা করতে এসেছি, কারও হাতে নির্যাতিত বা অপমানিত হতে নয়। র‍্যাগিংয়ের নামে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই।’

১৪তম ব্যাচের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভ (সিআর) নিজের উপস্থিতির কথা স্বীকার করে বলেন, ‘আমি সেখানে পরে গিয়েছিলাম। ছেলেটা আগে থেকেই অসুস্থ ছিল। পরে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।’ এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরে তাকে পাওয়া যায়নি।

তবে র‍্যাগিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল উদ্দিন। তিনি বলেন, ‘র‍্যাগিংয়ের কোনো ঘটনা ঘটেনি। ছেলেটার আগে থেকেই পেটের সমস্যা ছিল। অসুস্থ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিও রাতে সেখানে গিয়েছিলাম এবং তার বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি আসবেন। র‍্যাগিংয়ের কোনো অভিযোগ লিখিতভাবে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে হাসপাতালে দেখতে যাবেন। পাশাপাশি ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ববিতে র‍্যাগিংয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নবীন শিক্ষার্থী

সর্বশেষ আপডেট ০১:৩৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬