বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

- সর্বশেষ আপডেট ০৪:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 152
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আরও পড়তে পারেন
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন্যাকবলিত এলাকায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় জনবল প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্ত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম পৌঁছে দেওয়া হচ্ছে। তবে এ পর্যন্ত বন্যাকবলিত কোনো জেলায় কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।
আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কাজ শেষ হলে হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965































