ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ ফিলিং স্টেশনে মিলল ট্যাংক ভর্তি তেল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সর্বশেষ আপডেট ০১:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • / 65

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধ ফিলিং স্টেশনে ট্যাংক ভর্তি তেল পাওয়ায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) রাতে ভাঙ্গা উপজেলার পৌর এলাকার সুগন্ধা ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। এ সময় ভাঙ্গা থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

আদালত সূত্রে জানা যায়, সুগন্ধা ফিলিং স্টেশনে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রল ও ডিজেল মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলে পাম্প বন্ধ রাখা হয়। ফলে ভোক্তারা কাঙ্ক্ষিত জ্বালানি থেকে বঞ্চিত হয় এবং তেল না পেয়ে ফেরত চলে যায়।

এ বিষয় ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম বলেন, সুগন্ধা ফিলিং স্টেশনে তেল থাকা সত্ত্বেও তেল বিক্রি না করায় ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বন্ধ ফিলিং স্টেশনে মিলল ট্যাংক ভর্তি তেল

সর্বশেষ আপডেট ০১:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬