ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে বড় বিভ্রাট

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 17

প্রতীকী

হঠাৎ করেই বিপাকে পড়েছেন বিশ্বের কোটি কোটি ফেসবুক ব্যবহারকারী। রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। লগইন থেকে শুরু করে নিউজফিড- সবকিছুতেই সমস্যা হওয়ার অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

ব্যবহারকারীদের অভিযোগ, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। কারও ক্ষেত্রে অ্যাপ ও ওয়েবসাইট ঠিকমতো লোড হচ্ছে না, আবার অনেকের নিউজফিড আপডেট হচ্ছে না। ফলে হঠাৎ করেই স্থবির হয়ে পড়েছে জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

বৈশ্বিক সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউন ডিটেক্টর-এর তথ্যেও ধরা পড়েছে একই চিত্র। রবিবার দুপুর দেড়টার পর থেকেই ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই অভিযোগের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়।

এই আকস্মিক বিভ্রাটে সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর ব্যবসা, কনটেন্ট নির্মাতা এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ভোগান্তি।

তবে কেন এই বিভ্রাট ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে কখন পুরোপুরি স্বাভাবিক হবে ফেসবুক, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেসবুকে বড় বিভ্রাট

সর্বশেষ আপডেট ০২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬