ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 42

প্রতীকী ছবি

ফেনী সীমান্তে অনুপ্রবেশ, পুশইন এবং চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে দিনরাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

রোববার ফেনী ব্যাটালিয়ন-৪ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা টহল চলছে। পাশাপাশি অতিরিক্ত মোবাইল ও পায়ে হেঁটে টহল, বিশেষ অভিযান এবং সন্দেহভাজন স্থানগুলোতে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সম্প্রতি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে মাদক, গবাদিপশু ও বিভিন্ন অবৈধ পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ প্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফেনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

সর্বশেষ আপডেট ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬