ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারি, নতুন সরকার ১৭-১৮ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 205

নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার শপথ গ্রহণ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে উপদেষ্টা জানান, ফলাফলের গেজেট প্রকাশের পর সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান দ্রুত আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আসিফ নজরুল মন্তব্য করেন, এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ফলাফলের গেজেট ১৪ ফেব্রুয়ারি, নতুন সরকার ১৭-১৮ ফেব্রুয়ারি

সর্বশেষ আপডেট ০৪:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬