ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত পরিকল্পনা 

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 13

রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

একই সঙ্গে পুরো ব্যবস্থাকে অবৈতনিক করার পরিকল্পনার কথাও উঠে এসেছে তার বক্তব্যে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযানের আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (২২ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন।

বর্তমানে দেশে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা অবৈতনিক রয়েছে, যা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্য নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ৪ থেকে ১৩ বছর বয়সী শিশুদের জন্য শিক্ষাকে পুরোপুরি অবৈতনিক করার বিষয়টি সরকারের চিন্তায় রয়েছে। তবে এই পরিবর্তন একসঙ্গে নয়, ধীরে ধীরে বাস্তবায়নের পথেই অগ্রসর হতে হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, যিনি পুরো আলোচনা পর্বটি পরিচালনা করেন।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যদিও এর বাস্তবায়ন প্রক্রিয়া ও সময়সীমা এখনো পরিষ্কার নয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত পরিকল্পনা 

সর্বশেষ আপডেট ০৪:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬