ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 122

প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ থেকে বঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ তথ্য জানান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন রয়েছেন। আগামী ১ অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ দেওয়া হবে। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করার জন্য কাজ শুরু করা হয়। এরপর নিয়োগের জন্য আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলে।

মন্ত্রী বলেন, যাচাইয়ের সময় অনেকের ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে এসেছে। এসব ক্ষেত্রে পর্যায়ক্রমে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভেরিফিকেশন কার্যক্রমও চলছে।

যেসব প্রার্থীর নিয়োগ এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জানালেন শিক্ষামন্ত্রী

প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবর

সর্বশেষ আপডেট ০১:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬