ঢাকা ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / 137

প্রবাসী শ্রমিকদের ছবিটি প্রতীকী

বিদেশে থাকা বাংলাদেশিদের জন্য এলো স্বস্তির খবর। পাসপোর্টে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম কিংবা অন্য কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসীরা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংশোধিত তথ্যের ভিত্তিতে নতুন পাসপোর্ট ইস্যু বা রি-ইস্যুর আবেদন করতে পারবেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান।

এর আগে এই বিশেষ সুবিধার মেয়াদ ছিল ৩০ জুন ২০২৬ পর্যন্ত। নতুন সিদ্ধান্তে আরও ছয় মাস সময় বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নির্বিঘ্ন রাখতে এবং জনস্বার্থের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে যেসব প্রবাসীর পাসপোর্টে নামের বানান ভুল, জন্মতারিখের অসঙ্গতি, পিতা-মাতার নাম বা অন্য কোনো তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে, তারা এখন বাড়তি সময়ের মধ্যে আবেদন করার সুযোগ পাবেন।

সরকার জানিয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ মিশনসহ সংশ্লিষ্ট সব দপ্তরে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, সময়সীমা বাড়ানোর ফলে অনেক প্রবাসী বাংলাদেশি, যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারা এখন নতুন সময়ের মধ্যে সহজেই প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে পারবেন।

এতে শুধু পাসপোর্ট সংশোধনের জটিলতাই কমবে না, বরং ভিসা নবায়ন, চাকরি, উচ্চশিক্ষা, ব্যাংকিং এবং অন্যান্য প্রশাসনিক কাজেও প্রবাসীরা বড় ধরনের স্বস্তি পাবেন।

বিশেষজ্ঞদের মতে, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য এই সিদ্ধান্ত সময়োপযোগী। কারণ, পাসপোর্টে তথ্যগত ভুলের কারণে অনেক প্রবাসীকে দীর্ঘদিন নানা জটিলতায় পড়তে হয়। নতুন সময়সীমা সেই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ বাড়লো

সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬