ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিস্তারিত জানালেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 18

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফর নিয়ে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সমন্বয়ের বিষয়টি বিবেচনায় রেখেই সফরের পরিকল্পনা এগোচ্ছে, যা দুই পক্ষের সময়সূচি মিলিয়ে চূড়ান্ত করা হবে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, চীন ও ভারতের মতো ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়টি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় রয়েছে, তবে সফরের সময় ও কর্মসূচি নিয়ে এখনো কাজ চলছে।

চীন সফর প্রসঙ্গে তিনি জানান, চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার নানা দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সরকারের দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে অগ্রগতির প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তাঁর মতে, অন্য অনেক দেশও এ ধরনের চুক্তি করেছে এবং সেই তুলনায় বাংলাদেশ কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

এছাড়া পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের কারণে যদি কোনোভাবে ‘পুশ-ইন’ পরিস্থিতি তৈরি হয়, তবে বাংলাদেশও প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা নেবে বলে সতর্ক করেন পররাষ্ট্রমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিস্তারিত জানালেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৬:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬