ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশকে আধুনিক জনবাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 143

পুলিশ বাহিনীর যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের আর্থিক সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় পুলিশকে আরও আধুনিক ও জনকল্যাণমুখী বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ–২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘদিন চাকরি শেষে পদোন্নতি না পাওয়া কনস্টেবলদের জন্য বিশেষ নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় যোগ্যতা ও চাকরির রেকর্ড বিবেচনায় অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি সহকারী উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক থেকে অনারারি উপপরিদর্শক এবং উপপরিদর্শক থেকে অনারারি পরিদর্শক পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এতে মাঠপর্যায়ের সদস্যদের মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্বাস্থ্যসেবার বিষয়ে তিনি বলেন, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজনে নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পুলিশের অবকাঠামো ও আবাসন সংকট সমাধানে ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি সাইবার অপরাধ ও অনলাইন জুয়া দমনে নতুন আইন প্রণয়নের কাজ চলছে।

তিনি মব সংস্কৃতি বন্ধে বিদ্যমান আইন সংশোধনের কথাও উল্লেখ করেন এবং পুলিশকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুলিশকে আধুনিক জনবাহিনী হিসেবে গড়ে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৪:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬