ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
হাইকোর্ট

পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 270

১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে বন্ধ হচ্ছে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল

আসন্ন রমজান উপলক্ষে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়নের জন্য তৎপর হতে বলেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের শুনানির পর এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

রমজানে স্কুল বন্ধ রাখার দাবিতে আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন। এর আগে ৫ জানুয়ারি তিনি সরকারের উদ্দেশ্যে আইনি নোটিশ পাঠান, কিন্তু সাড়া না পাওয়ায় রিট দায়ের করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়ে আসছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সরকারের সিদ্ধান্ত অসাংবিধানিক বলে দাবি করা হয়েছে।

এছাড়া নোটিশে বলা হয়েছে, রমজানে শিশু-কিশোররা স্কুলে ক্লাস করলে ক্লান্ত হয়ে রোজা রাখতে কষ্ট হয়। এতে ধর্মীয় আচার চর্চায় বাধা সৃষ্টি হয়। একই সঙ্গে স্কুল চালু থাকলে শহরে যানজট বৃদ্ধি পায়, যা সাধারণ জনগণের জন্য সমস্যা তৈরি করে। এই কারণেই হাইকোর্ট শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হাইকোর্ট

পুরো রমজান মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ

সর্বশেষ আপডেট ০৫:১৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬