ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাল্টে গেলো জামায়াতের সিদ্ধান্ত, নিলেন শপথ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 215

শপথ নিলেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

প্রথমে না বললেও শেষশেষ শপথ গ্রহণ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ও স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্যরা। আজ দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এ আয়োজিত অনুষ্ঠানে তারা শপথ নেন। এর আগে একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নির্বাচিত এমপিরাও শপথ গ্রহণ করেন। নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিক শপথের পরপরই জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা দ্বিতীয় দফায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। তবে এই দ্বিতীয় শপথকে ঘিরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ কয়েকজনকে দ্বিতীয় শপথ শুরুর আগে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

এর আগে বিএনপির এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্যপদে শপথ নেননি। তাদের এই অবস্থানের ফলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হয়- তারা কেবল এমপি হিসেবে শপথ নেবে, নাকি সংস্কার পরিষদেও যুক্ত হবে- তা নিয়ে জল্পনা ছিল। নির্ধারিত সময় দুপুর ১২টায় শপথ হওয়ার কথা থাকলেও জোটের শীর্ষ নেতাদের বৈঠকের কারণে অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হয়।

শপথের আগে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ ১১ দলীয় জোটের নেতারা অংশ নেন। বৈঠকে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তারা শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়ার বিষয়ে এর আগে কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছিলেন যে, তারা সরাসরি ওই পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তার মতে, জাতীয় সংসদে বিষয়টি সাংবিধানিকভাবে গৃহীত না হলে এ ধরনের শপথ গ্রহণের প্রশ্ন আসে না।

বিএনপির এই অবস্থানের পর জামায়াত জোটের ভেতরে কৌশলগত আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত তারা সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য- উভয় পরিচয়েই শপথ নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই দ্বৈত শপথ দেশের চলমান রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সংবিধান সংস্কার প্রশ্নে প্রধান বিরোধী শক্তির ভিন্ন অবস্থান ভবিষ্যতে সংসদীয় বিতর্ক ও রাজনৈতিক কৌশলে প্রভাব ফেলতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাল্টে গেলো জামায়াতের সিদ্ধান্ত, নিলেন শপথ

সর্বশেষ আপডেট ১২:৫২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬