ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বৈশ্বিক সহায়তা কামনা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 195

পাচারকৃত অর্থ ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ

অবৈধ আর্থিক প্রবাহ প্রতিরোধ এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। দেশটি বলেছে, এই সম্পদ জাতীয় উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ইকোসক)-এর আর্থিক সততা বিষয়ক বিশেষ বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এই আহ্বান জানান।

রাষ্টদূত বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান জনজীবনে সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে।

তিনি উল্লেখ করেন যে অনেক ‘মেগা প্রকল্প’ সাধারণ মানুষের জন্য সীমিত সুফল বয়ে আনে, বরং দুর্নীতির সুযোগ তৈরি করে এবং অর্থের বিদেশে পাচারের পথ খুলে দেয়।

নোমান চৌধুরী জোর দিয়ে বলেন, এসব সম্পদ পুনরুদ্ধারের জন্য স্বচ্ছ তথ্য আদান-প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা, কার্যকর আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলা এবং সমন্বিত বৈশ্বিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি গত জুনে স্পেনে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনের ফলাফলকে ঐতিহাসিক বলে উল্লেখ করে বলেন, পুনরুদ্ধারকৃত অর্থ শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, সামাজিক সুরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনীতির সক্ষমতা জোরদারে ব্যবহার করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে বৈশ্বিক সহায়তা কামনা

সর্বশেষ আপডেট ০৬:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬