শিরোনাম
পাকিস্তান অসাধারণ করছে: ট্রাম্প

নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১১:২৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 189
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সংঘাতে হস্তক্ষেপ করবেন কি না এমন প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনারা জানেন, পাকিস্তানের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, খুবই ভালো। আমি করতেও পারি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করে ট্রাম্প বলেন, পাকিস্তানের একজন দারুণ প্রধানমন্ত্রী আছেন। সেখানে একজন দারুণ জেনারেল আছেন। তাদের দুজনকে আমি খুবই সম্মান করি। পাকিস্তান এখন অসাধারণভাবে ভালো করছে আমার মনে হয়।
এদিকে, যুদ্ধ আফগানিস্তানের মানবিক সংকটকে আরও খারাপ করতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

































