ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 152

পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে দেশটির সঙ্গে যুক্ত করার বিল অনুমোদনের পর, এ পদক্ষেপের কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অধিকৃত পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার দখলদার নীতি চালিয়ে যাচ্ছে, যা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।

ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে, পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃত নয়। পাশাপাশি, আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক পরামর্শমূলক মতামতকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে, যেখানে ইসরায়েলের আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দায়িত্ব পালনের কথা পুনরায় উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার, বিশেষ করে আত্মনিয়ন্ত্রণের অধিকার, স্বাধীনতা এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অকুণ্ঠ সমর্থন জানাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পশ্চিম তীর দখল নীতির তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৩:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫