ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০১:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 216

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে খণ্ডিত দুটি হাত এবং স্কাউট ভবনের পাশ থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে পুলিশ জানিয়েছে, দেহের খণ্ডিত অংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।

শুক্রবার রাত ২টার দিকে পা এবং আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাত দুটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান জানান, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় সড়কে খণ্ডিত দুটি হাত পাওয়া যায়। এর আগে গত রাতে স্কাউট ভবনের সামনের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। তাঁর বাড়ি নরসিংদী শিবপুর উপজেলায়। দেহের অংশবিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পল্টনে খণ্ডিত দুই হাত ও একটি পা উদ্ধার

সর্বশেষ আপডেট ০১:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬