ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
  • সর্বশেষ আপডেট ১২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 129

ঠাকুরগাঁওয়ে ইউএনও কার্যালয়ে ঢুকে নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেয়ার ঘটনার মামলায় শরীফ (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মাগরীবের পরে ওই উপজেলা জাদুরানী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ।

গ্রেফতারকৃত শরীফ হরিপুর উপজেলার নন্দগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। সে হরিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক বলেও যানা যায়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মেদনিসাগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন সহ ৯ জনের নামে মামলা হয়েছে।

এছাড়া ওই ঘটনায় আরো ৩০জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এরই লক্ষে পুলিশ আজ জাদুরানী বাজারে অভিযান পরিচালনা করে মামলার ৯নাম্বার আসামী শরীফকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান ওসি।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ১

সর্বশেষ আপডেট ১২:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬