ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 227

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

বুধবার (২৯ জুলাই) তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত এপ্রিলে ভারত সরকার সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে ঢাকায় দেশটির ১৬তম হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে আসেন এবং ২৫ জুন তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

সর্বশেষ আপডেট ০৫:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬