শিরোনাম
পদত্যাগের খবর গুজব: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১০:২৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / 78
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছেন তিনি নিজেই। রোববার সন্ধ্যায় আইজিপি স্পষ্টভাবে জানান, তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি এবং দায়িত্বে বহাল আছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে কয়েকটি গণমাধ্যমে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে থাকা এই পুলিশপ্রধান ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে বিষয়টি নাকচ করে আইজিপি বাহারুল আলম বলেন, তিনি পদত্যাগ করেননি।
২০২৪ সালের ২১ নভেম্বর অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক ভিত্তিতে আইজিপি হিসেবে নিয়োগ দেয়। বর্তমান চুক্তি অনুযায়ী আগামী ২০ নভেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা।
এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে যান।
Tag :
পদত্যাগ# গুজব#আইজিপি#































