ন্যাটোকে একহাতে নিলেন ট্রাম্প

- সর্বশেষ আপডেট ১১:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 112
হরমুজ প্রণালিকে ঘিরে টানাপোড়েন কিছুটা শান্ত হওয়ার পর ন্যাটো সহায়তার প্রস্তাব দেয় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জোটটিকে ‘দূরে থাকতে’ বলেছেন বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন।
আরও পড়তে পারেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাকে ফোন করে সহায়তা প্রয়োজন কি না জানতে চায়। তার দাবি, সেই ফোনালাপেই তিনি ন্যাটোর ভূমিকাকে কঠোর ভাষায় সমালোচনা করেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি লেখেন, হরমুজ প্রণালির পরিস্থিতি শান্ত হওয়ার পর ন্যাটোর পক্ষ থেকে সহায়তার প্রস্তাব আসে।
জবাবে তিনি তাদের ‘দূরে থাকতে’ বলেন এবং ইঙ্গিত দেন, যদি কেবল জাহাজে জ্বালানি তোলার বিষয় হয়, তবেই তারা প্রয়োজনীয় হতে পারে।
সংকটকালীন সময়ে ন্যাটোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, প্রয়োজনের সময় জোটটি কার্যকর কোনো ভূমিকা রাখেনি। এ সময় তিনি ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলেও অভিহিত করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।
- সর্বশেষ
- সর্বাধিক
যোগাযোগের ঠিকানা : ৮ম তলা, ২০/২১ গার্ডেন রোড, কারওয়ান বাজার, ঢাকা -১২১৫
মোবাইল : 01716009965


































