ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌ-অবরোধের হুমকিতে ট্রাম্পকে কটাক্ষ কালিবাফের

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 177

মার্কিন নৌ-অবরোধের হুমকি উল্টো জ্বালানির দাম আরও বাড়াবে—এমন মন্তব্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোগান্তিই বাড়াবে।

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালিবাফ ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধের পরিকল্পনাকে তুচ্ছ করে মন্তব্য করেন। তিনি ইঙ্গিত দেন, এই অবরোধ কার্যকর হলে যুক্তরাষ্ট্রের মানুষ শিগগিরই আগের তুলনায় কম দামের জ্বালানির সময়কে ‘মিস’ করবে।

তিনি লেখেন, “বর্তমান জ্বালানির দাম উপভোগ করুন। এই তথাকথিত অবরোধের পর খুব শিগগিরই ৪-৫ ডলারের গ্যাসোলিনের দিনগুলোকে মনে পড়বে।” তার পোস্টে একটি গাণিতিক প্রতীকও যুক্ত ছিল, যা দিয়ে তিনি ব্যঙ্গাত্মকভাবে পরিস্থিতির জটিলতা বোঝানোর চেষ্টা করেন।

কালিবাফ তার পোস্টে হোয়াইট হাউসের আশপাশের পেট্রোল পাম্পের দামের একটি মানচিত্রও সংযুক্ত করেন, যা দিয়ে তিনি ট্রাম্পের নীতির সম্ভাব্য প্রভাব তুলে ধরেন।

এর আগে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনী অবরোধ শুরু করবে এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় আটক করা হবে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পরে জানায়, এই অবরোধ মূলত ইরানি বন্দরগামী বা সেখান থেকে ছেড়ে আসা জাহাজগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। আন্তর্জাতিক অন্যান্য জাহাজ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে বলেও উল্লেখ করা হয়।

সেন্টকম আরও জানায়, সোমবার জিএমটি সময় ১৪:০০টা থেকে ইরানি বন্দরগুলো ঘিরে এই অবরোধ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নৌ-অবরোধের হুমকিতে ট্রাম্পকে কটাক্ষ কালিবাফের

সর্বশেষ আপডেট ০৯:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬