ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ৩৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
  • সর্বশেষ আপডেট ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 156

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের একভাগের কম ভোট পাওয়ায় নির্বাচন আইন অনুযায়ী তাদের জামানত বাতিল হয়। প্রায় প্রতিটি আসনেই বাতিল ভোটের সংখ্যা জামানত হারানো প্রার্থীদের সম্মিলিত ভোটের চেয়েও বেশি ছিল বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নোয়াখালী-১ আসনে সাত প্রার্থীর মধ্যে পাঁচজন, নোয়াখালী-২ আসনে পাঁচজনের মধ্যে দুজন, নোয়াখালী-৩ আসনে সাতজনের মধ্যে পাঁচজন, নোয়াখালী-৪ আসনে সাতজনের মধ্যে পাঁচজন, নোয়াখালী-৫ আসনে ১২ জনের মধ্যে ১০ জন এবং নোয়াখালী-৬ আসনে ১০ জনের মধ্যে আটজন প্রার্থী জামানত হারান।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষে কেন্দ্রগুলো থেকে ফল সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে রাতেই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নোয়াখালীতে ৩৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সর্বশেষ আপডেট ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬