ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘নোট অব ডিসেন্ট’ থেকেই গণভোটের সিদ্ধান্ত: সারোয়ার তুষার

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৪:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 164

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়াই শেষ পর্যন্ত গণভোটের সিদ্ধান্তে নিয়ে গেছে—এমনটাই মনে করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তার কথায়, যেসব প্রশ্নে দলগুলো একমত হতে পারেনি, সেগুলোই জনগণের কাছে তোলা হয়েছে।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দলগুলোর ভেতরে ‘নোট অব ডিসেন্ট’ ছিল। সেই দ্বিমতের জায়গাগুলো ঝুলিয়ে না রেখে সরাসরি জনগণের মতামত নেওয়ার পথেই হাঁটা হয়েছে।

তার ভাষ্যে, দলগুলো চাইলে নিজেদের অবস্থান লিখিতভাবে জানিয়ে দায়িত্ব পরবর্তী সরকারের ওপর ছেড়ে দিতে পারত। কিন্তু তাতে সমস্যার সমাধান হতো না, বরং অনিশ্চয়তা থেকেই যেত।

তিনি বিষয়টিকে একটু অন্যভাবে ব্যাখ্যা করেন। বলেন, নোট অব ডিসেন্ট মানে এক ধরনের দ্বিধা নিয়ে এগিয়ে যাওয়া—আপনার আপত্তি আছে, তবু প্রক্রিয়াটি থেমে থাকে না। সেই কারণেই বিতর্কিত বিষয়গুলো আলাদা করে জনগণের সামনে তোলা হয়েছে, যেন সিদ্ধান্তটা শেষ পর্যন্ত মানুষের হাতেই থাকে।

তার মতে, যেসব ইস্যুতে দলগুলোর অবস্থান ভিন্ন ছিল, সেখানে এক পর্যায়ে সবারই উপলব্ধি হয়েছে—এই সিদ্ধান্ত নিজেদের মধ্যে টেনে নেওয়া ঠিক হবে না। বরং জনগণ কী চায়, সেটাই নির্ধারণ করুক। সেখান থেকেই গণভোটের ধারণা সামনে আসে।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ার পর পরিস্থিতি আর আগের জায়গায় নেই বলেও মনে করেন তিনি। এখন ওই বিষয়গুলোতে দলীয় ইশতেহার বা আগের দ্বিমতের গুরুত্ব কমে যাওয়াটাই স্বাভাবিক। কারণ একবার জনগণ মত দিয়ে দিলে সেটাই প্রাধান্য পায়—এটাই গণতান্ত্রিক রীতি।

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিষয়টি ধারণাগতভাবে বোঝার কথা। তার ইঙ্গিত, এত বড় একটি রাজনৈতিক দল নিশ্চয়ই এই বাস্তবতাকে অস্বীকার করবে না, অন্তত দীর্ঘমেয়াদে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘নোট অব ডিসেন্ট’ থেকেই গণভোটের সিদ্ধান্ত: সারোয়ার তুষার

সর্বশেষ আপডেট ০৪:৩৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬