শিরোনাম
নির্বাচনে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 100
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, নির্বাচন পরিস্থিতি মোটেই উদ্বেগজনক নয়। তিনটি আসনের কিছু কেন্দ্রে ভোট বন্ধের দাবি আছে, তবে তা প্রমাণিত না হলে আগাম সিদ্ধান্ত নেওয়া হবে না। অভিযোগ যাচাই করে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
নিজের পরিদর্শিত দুটি কেন্দ্রের পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম ছিল, তবে ফিরে আসার সময় ফ্লো বেড়ে গেছে। ভোটের চূড়ান্ত অংশগ্রহণের বিষয়ে সচিব বলেন, শেষ পর্যন্ত যে শতাংশ ভোট কাস্ট হবে, সেটাই আশা করা হচ্ছে।































