ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ কবে?

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 154

নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট দ্রুত প্রকাশের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান, রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত রেজাল্ট শিট আসার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, আজ সন্ধ্যা নাগাদ হার্ড কপি আসা শুরু হবে।

সচিব জানান, চট্টগ্রামের দুটি আসনের ফলাফল ঋণ সংক্রান্ত উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এখনও ঘোষণা করা যায়নি। বাকি ২৯৭টি আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি ২০৯টি আসনে ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শুরু হবে। তবে শপথ কে পড়াবেন, তা সংসদ সচিবালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।

ভোটার উপস্থিতি নিয়ে সচিব জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত গণভোটে ভোটের হার কিছুটা বেশি, ৬০ দশমিক ২৬ শতাংশ।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট এসেছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট এসেছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। তিনি ব্যাখ্যা করেন, সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটে অংশগ্রহণে কোনো বাধা ছিল না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ কবে?

সর্বশেষ আপডেট ১১:০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬