ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী পৌরসভায় ৫ ড্রাম ট্রাক হস্তান্তর

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • / 19

নরসিংদীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পৌরসভাকে পাঁচটি ড্রাম ট্রাক প্রদান করা হয়েছে। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়।

নরসিংদী প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা জানান, সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে শহরগুলোতে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে ১০টি করে ড্রাম ট্রাক বিতরণের কর্মসূচি চলছে। সেই ধারাবাহিকতায় নরসিংদী পৌরসভা পেয়েছে পাঁচটি যানবাহন।

আজ দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে নরসিংদী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শিউলি রহমান তিন্নির কাছে ড্রাম ট্রাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজওয়ান হোসেন।

ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে পরিচালিত সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পের আওতায় সরবরাহ করা এসব যানবাহন শহরের বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশন ব্যবস্থাকে কিছুটা হলেও আরও সংগঠিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদরের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদী পৌরসভায় ৫ ড্রাম ট্রাক হস্তান্তর

সর্বশেষ আপডেট ০৭:৩৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬