ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত আসমা জাহান

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 56

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন নরসিংদী সদর উপজেলার ইউএনও ও মাধবদী পৌর প্রশাসক আসমা জাহান সরকার। প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এ স্বীকৃতি পেয়েছেন তিনি। তার এ অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়।

নরসিংদী সদর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় তদারকি জোরদার, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়ায় আসমা জাহান সরকার এ সম্মাননায় ভূষিত হন। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকার কারণে স্থানীয়ভাবে তিনি ইতোমধ্যে প্রশংসিত।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয় পরিদর্শন বৃদ্ধি, শিক্ষক-অভিভাবক সমন্বয় সভা আয়োজন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত এবং শিক্ষার গুণগত মান বাড়াতে তার নেওয়া পদক্ষেপগুলো ইতিবাচক পরিবর্তন এনেছে।

প্রতিক্রিয়ায় আসমা জাহান সরকার বলেন, এই অর্জন ব্যক্তিগত নয়, বরং শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সততা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার উন্নয়ন এবং জনসেবার মান বাড়াতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তার এ সাফল্যে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত আসমা জাহান

সর্বশেষ আপডেট ০৪:২৩:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬