ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় ধর্ষণ ঘটনায় সংবাদ সম্মেলন

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / 145

নরসিংদীর রায়পুরায় এক মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় শালিস-দরবারের অভিযোগ তুলে জেলা বিএনপির নেতা ও দুইবারের সাবেক সফল জনপ্রিয় মেয়র হাজী আ. কুদ্দুস মিয়াকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অপ্রচারকারীদের বিরোদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফাইজুর রহমান।

রোববার বিকালে নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হাজী আ. কুদ্দুস মিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। অপ্রপ্রচারীকারীদের বিরোদ্ধে প্রশাসনের নিকট দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।

তিনি দাবি করেন, হাসিমপুর এলাকার একটি মাদরাসা শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় হাজী আ. কুদ্দুস মিয়া কোনো শালিস-দরবারে অংশ নেননি বরং তিনি শুরু থেকেই ঘটনাটিকে একটি গুরুতর রাষ্ট্রীয় অপরাধ হিসেবে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে হাজী আ. কুদ্দুস মিয়া বলেন, গত ২৪ এপ্রিল তিনি স্থানীয় এমপির সঙ্গে একটি ফুটবল খেলায় অংশ নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি ও মাদরাসা কর্তৃপক্ষ তাকে ফোন করে হাশিমপুর জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় উত্তেজিত জনতার ভাঙচুরের খবর দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তার উপস্থিতি কামনা করেন।

তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের সহায়তায় পরিস্থিতি শান্ত করেন। পরে তিনি জানতে পারেন, মাদরাসার এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে।

তিনি বলেন, “আমি সেখানেই সবাইকে স্পষ্ট করে বলেছি এটি কোনোভাবেই সামাজিকভাবে মীমাংসার বিষয় নয়। এটি একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এখানে কোনো দরবার চলবে না, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি থানায় অভিযোগ করার পরামর্শ দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে কোনো শালিস হয়েছে কি না বা আর্থিক লেনদেন হয়েছে কি না সে বিষয়ে তার কোনো সম্পৃক্ততা নেই।

অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে হাজী আ. কুদ্দুস মিয়া বলেন, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর। তিনি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফাইজুর রহমান বলেন, হাজী আ. কুদ্দুস একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালাচ্ছে।”

তিনি আরও বলেন, “এলাকার মানুষ সমস্যার সমাধানের জন্য তাকে ডেকেছিল। কিন্তু অপরাধের বিষয়টি জানার পর তিনি নিজেই সরে দাঁড়ান এবং আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেন।”

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রায়পুরা উপজেলার হাশিমপুর এলাকায় জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার প্রায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. জুনায়েদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং প্রায় ৩ লাখ টাকা লেনদেনের অভিযোগ উঠে। এ ঘটনায় কয়েকজন স্থানীয় বিএনপি নেতার নাম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যার মধ্যে হাজী আ. কুদ্দুস মিয়ার নামও উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “তথ্য যাচাই ছাড়া প্রচারণা চালানো ঠিক নয়।”এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীর রায়পুরায় ধর্ষণ ঘটনায় সংবাদ সম্মেলন

সর্বশেষ আপডেট ০৯:১৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬