ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে নিত্যপণ্যের বাজারে দাম ঊর্ধ্বগতিতে

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 427

ফাইল ফটো

পবিত্র রমজান শুরু হতেই নরসিংদী জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। যদিও বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন মাঠপর্যায়ে নজরদারি জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জেলার বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার হিসেবে পরিচিত নরসিংদী বাজার ঘুরে দেখা যায়, রমজানে বেশি চাহিদাসম্পন্ন পণ্যগুলোর দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ছোলা ও মসুর ডাল কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ছোলা বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা, আর মোটা মসুর ডাল ১০০ টাকায়। চিনি, যা রোজার আগে ৯৫ টাকায় ছিল, এখন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।

ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজারেও চড়া দাম। নিম্নমানের খেজুর কেজিতে ২০০ টাকা, মাঝারি মানের খেজুর ৩৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে- যা কয়েকদিন আগেও ছিল অনেক কম। দুধের দামও হঠাৎ বেড়ে লিটারপ্রতি ১৩০ টাকায় উঠেছে।

সবজির বাজারেও একই চিত্র। বেগুনের কেজি ৬০ টাকা থেকে বেড়ে ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ১৮০ টাকা, শসা ৮০-১০০ টাকা এবং বড় লেবু ২০০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কলার বাজারে সরবরাহ সংকট দেখা গেছে। চম্পা কলা (ছোট) প্রতি কুড়ি ২০০ টাকা, সাগর কলা ৫০০ টাকার বেশি এবং সবরি কলা ৩৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

ভোজ্যতেল, পেঁয়াজ ও মাংস-মাছের দামও বেড়েছে। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ থেকে ৯৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ কেজিতে ৬০ টাকা। গরুর মাংস ৮০০ টাকা, বড় রুই-কাতল ৪০০-৫০০ টাকা, বোয়াল ৮০০-৯০০ টাকা এবং চিংড়ি ১৫০০ টাকার ওপরে। ব্রয়লার মুরগির দামও বেড়ে ১৯০-২০০ টাকায় পৌঁছেছে।

বাজার করতে আসা এক ক্রেতা জানান, রমজান এলেই যেন মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়। প্রশাসনের নজরদারি থাকলেও তা দীর্ঘস্থায়ী হয় না। ম্যাজিস্ট্রেট চলে গেলে অনেক দোকানেই আগের দামে ফিরে যায় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি পর্যায়ে চাপ তৈরি হয়েছে। আড়তে সরবরাহ কম থাকায় খুচরা দামে তার প্রভাব পড়ছে। পরিস্থিতি কয়েকদিনের মধ্যে স্বাভাবিক হবে বলে তাদের দাবি।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাত হোসেন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সক্রিয় রয়েছে। জেলার প্রতিটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বাজার তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নরসিংদীতে নিত্যপণ্যের বাজারে দাম ঊর্ধ্বগতিতে

সর্বশেষ আপডেট ০৪:৩৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬