ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 34

প্রতীকী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বাজেটেই এ খাতে বরাদ্দ রাখা হতে পারে।

প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। শুরুতে মূল বেতনের একটি অংশ বাড়ানো হবে, বাকি সুবিধা পরবর্তী দুই অর্থবছরে ধাপে ধাপে কার্যকর হবে।

প্রস্তাব অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এখন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি সুপারিশগুলো পর্যালোচনা করছে।

কমিশনের সুপারিশে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পেনশন সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ২০ হাজার টাকার কম পেনশনে ১০০ শতাংশ, ৪০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ এবং এর বেশি পেনশনে ৫৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

এছাড়া ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের অতিরিক্ত ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের ৮ হাজার এবং ৫৫ বছরের কম বয়সীদের ৫ হাজার টাকা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

প্রতিবন্ধী সন্তান থাকলে ২ হাজার টাকা ভাতা, টিফিন ভাতা ১ হাজার টাকা এবং বৈশাখী ভাতা ৫০ শতাংশ করার প্রস্তাবও রয়েছে। পাশাপাশি ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

সামরিক ও বিচার বিভাগের জন্য পৃথক বেতন কমিশনের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা

সর্বশেষ আপডেট ১০:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬