ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 255

ম্রুণাল ঠাকুর

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিয়ের গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নেটিজেনদের একাংশের দাবি, আসন্ন ভালোবাসা দিবসেই নাকি এই দুই তারকা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন। তবে এই জল্পনার মধ্যেই বিষয়টি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন দুজনই।

বিয়ের গুঞ্জন ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন ম্রুণাল ঠাকুর। ইনস্টাগ্রামে দেওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি নৌকার ওপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন—‘স্থির, উজ্জ্বল ও অটল’। সংক্ষিপ্ত এই মন্তব্য ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা। অনেকের মতে, চলমান আলোচনা ও গুঞ্জনের মাঝেও নিজের অবস্থানে দৃঢ় থাকার বার্তাই দিতে চেয়েছেন ম্রুণাল।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ম্রুণালের ঘনিষ্ঠ একটি সূত্র বিয়ের গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। সূত্রের ভাষ্য, আগামী মাসে ম্রুণালের বিয়ের কোনো পরিকল্পনা নেই। ফেব্রুয়ারিতে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর একটি বড় বাজেটের সিনেমা। পাশাপাশি মার্চ মাসে মুক্তি পাবে তাঁর একটি তেলুগু চলচ্চিত্র। পেশাগত দিক থেকে ব্যস্ত এই সময়টায় ব্যক্তিগত জীবনে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা।

বর্তমানে ম্রুণাল অভিনেতা সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গে ‘দো দিওয়ানে শেহের মে’ সিনেমার কাজ ও প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে কাজকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে ধানুশের পক্ষ থেকেও বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে তিনি এই খবরকে ‘ভুয়া’ ও ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে ম্রুণাল ঠাকুরের ছবি ‘সন অব সরদার ২’-এর একটি অনুষ্ঠানে ধানুশকে উষ্ণ অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জনের সূত্রপাত ঘটে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেই তা নিয়ে নানা জল্পনা ছড়াতে থাকে।

সব মিলিয়ে, বিয়ের খবর নিয়ে যতই আলোচনা থাকুক না কেন, আপাতত দুজনের পক্ষ থেকেই এসব গুঞ্জনের কোনো সত্যতা স্বীকার করা হয়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল ঠাকুর

সর্বশেষ আপডেট ০১:৩০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬