দীঘিনালায় স্কাউট লিডার কোর্সের মহা তাঁবু জলসা

- সর্বশেষ আপডেট ০১:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 120
খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে প্রথম স্কাউট লিডার কোর্স-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে উপজেলার ২২টি বিদ্যালয়ের ৪০ জন স্কাউট লিডার অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুন্দর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী ও উপজেলা স্কাউটসের কমিশনার মো. এ কে এম বদিউজ্জামাল।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, মানবিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিন দিনব্যাপী লিডার কোর্সে অংশগ্রহণকারীদের স্কাউটিংয়ের মৌলিক বিষয়, নেতৃত্ব এবং বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মহা তাঁবু জলসায় স্কাউট লিডাররা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজ নিজ বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।































