ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় যৌর্থ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

নিজস্ব প্রতিবেদক, দীঘিনালা (খাগড়াছড়ি)
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 133

দীঘিনালায় সেনা-ফরেস্ট যৌর্থ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ। ছবি: বাংলা অ্যাফেয়ার্স

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী ও বন বিভাগ। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে জব্দ করা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৩৮টি গোল কাঠ, যার মোট আয়তন প্রায় ৪৯৮ ঘনফুট। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

জানা গেছে, সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে করে অবৈধ কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গামার, চাপালিশ, গোদা ও কড়ইসহ বিভিন্ন প্রজাতির ১৩৮টি গোল কাঠ উদ্ধার করা হয়।

জামতলী বন শুল্ক ও পরীক্ষণ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. তমিজ উদ্দিন জানান, দীঘিনালা জোনের সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে এসব কাঠ জব্দ করে জামতলী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়। উদ্ধার করা কাঠের পরিমাণ প্রায় ৪৯৮ দশমিক ০১ ঘনফুট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দীঘিনালায় যৌর্থ অভিযানে অবৈধ গোল কাঠ জব্দ

সর্বশেষ আপডেট ০৪:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬